গুরুতর সংক্রমণে হাসপাতালে পাপিয়া অধিকারী, অল্পের জন্য রক্ষা আঙুল!

টালিগঞ্জের বিজেপি বিধায়ক ও বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী অসুস্থ হয়ে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাঁর ডান হাতের মধ্যমায় একটি মাইক্রো সার্জারি করা হয়। আঙুলে গুরুতর সংক্রমণের কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন এবং হাত নাড়াতে পারছিলেন না। অস্ত্রোপচারে আর দেরি হলে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে আঙুলটি কাটার প্রয়োজন হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রায় ৪০ মিনিট ধরে চলা অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

বিধায়কের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে হাসপাতালের ছবি পোস্ট করার পর এই খবর প্রকাশ্যে আসে। জনপ্রিয় অভিনেত্রী ও জনপ্রতিনিধি হওয়ায় তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক ও টলিপাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে অস্ত্রোপচারের পর পাপিয়া অধিকারী সুস্থ বোধ করছেন। তিনি নিজে এম আর বাঙুর হাসপাতালের পরিকাঠামো, অপারেশন থিয়েটারের সুব্যবস্থা এবং চিকিৎসকদের আন্তরিক সেবার প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *