রিষড়ায় স্ত্রীকে গলা কেটে খুন, কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতী স্বামী!

হুগলির রিষড়ার তিন নম্বর গভর্নমেন্ট কলোনিতে স্ত্রীকে খুনের পর চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। শনিবার সকালে রিষড়ার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ মনিকা সরকারের রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই বেলগাছিয়া মেট্রো স্টেশনে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর স্বামী দীপঙ্কর সরকার খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এবং পরে বেলগাছিয়া স্টেশনে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। দম্পতির ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন দীপঙ্কর। ঘটনার আগের রাতে দম্পতির মধ্যে অশান্তি ও চিৎকার শোনা গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধের পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মনিকাকে হত্যা করা হয়েছে। মনিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে রিষড়া থানায় মামলা রুজু করা হয়েছিল। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দমদম ও গিরিশ পার্ক স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা ব্যাহত ছিল। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *