৫৬ লক্ষ টাকা লোপাট! অবশেষে পুলিশের জালে প্রতারক

কলকাতায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

কলকাতা: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় প্রায় এক বছর পর মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে কলকাতার সাইবার ক্রাইম শাখার একটি বিশেষ দল আসামের রাঙাজলতে অভিযান চালায়। সেখান থেকেই মোকুলেশর রেজা নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

২০২৫ সালের নভেম্বর মাসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে কৌশলে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। দীর্ঘ তদন্তের পর অভিযুক্তের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জালিয়াতির সঙ্গে আর কোনো ব্যক্তি জড়িত কি না এবং খোয়া যাওয়া ৫৬ লক্ষ টাকার হদিস কী, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *