ইরানের তেলে বিপুল ছাড়ের পরেও ভারত কেন মুখ ফিরিয়ে নিল? ফাঁস হলো আসল কারণ!

আন্তর্জাতিক বাজারে বাজারমূল্যের চেয়ে ব্যারেল প্রতি ৩ থেকে ৪ ডলার কমে অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে ইরান। তবে জ্বালানি তেলের দাম কম হওয়ার সুযোগ থাকলেও ভারত আপাতত ইরান থেকে তেল কেনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, মূলত দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি এবং পর্যাপ্ত মজুত থাকায় ভারত বর্তমানে নতুন করে ইরানের তেলের দিকে ঝুঁকছে না।

উল্লেখ্য যে, আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা হ্রাস পাওয়ার পর ওয়াশিংটন ইরানের ওপর থেকে ৬০ দিনের জন্য তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করেছে। এরপরই ইরানের ন্যাশনাল অয়েল কোম্পানি এবং সিঙ্গাপুর ও দুবাইয়ের বেশ কিছু ব্যবসায়ী ভারতীয় রিফাইনারিগুলোকে এই সাশ্রয়ী মূল্যের প্রস্তাব দেয়। তবে ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারত এখন হঠাৎ সস্তায় তেল কেনার চেয়ে দীর্ঘমেয়াদী ও নিশ্চিৎ সরবরাহ ব্যবস্থা বজায় রাখার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *