বিয়ে ঠেকাতে হবু স্বামীকে খুন! প্রেমিকের সঙ্গে মিলে যা স্বীকার করল তরুণী

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশি জেরায় সিয়া গোয়েল স্বীকার করেছেন যে, তিনি কেতনকে বিয়ে করতে চাননি। বিয়ের চাপ থেকে মুক্তি পেতে এবং নিজের প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে জীবন গুছিয়ে নেওয়ার সময় পেতেই তিনি কেতনকে খুনের পরিকল্পনা করেছিলেন। পুলিশের দাবি, বিয়ের পর সামাজিক অপমানের মুখোমুখি হওয়ার চেয়ে তারা হবু স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করেছিলেন।

তদন্তে জানা গেছে, সিয়ার দাদা সাহিল গোয়েলের ক্রিকেটার বন্ধু চেতন চৌধুরীর সঙ্গে সিয়ার গভীর সম্পর্ক ছিল। গত জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে তাদের মধ্যে প্রায় ২৩৮ ঘণ্টা কথা হয়েছে। খুনের ঠিক একদিন আগে তারা পুনের একটি ক্যাফেতে বৈঠক করেছিলেন। পুলিশের চোখ এড়াতে অভিযুক্তরা তাদের ফোন থেকে সমস্ত বার্তা মুছে ফেললেও ফরেনসিক বিশেষজ্ঞরা সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই মামলায় সিয়ার দাদা সাহিলকেও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কর্তৃপক্ষের মতে, উদ্ধার হওয়া ডিজিটাল তথ্যই এই মামলার প্রধান প্রমাণ হিসেবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *