শনি-রবিবারও খোলা সরকারি অফিস! নবান্নের নয়া নির্দেশিকায় চাঞ্চল্য

ছুটির দিনেও খোলা থাকবে রাজ্য সরকারি অফিস, নবান্নের নতুন নির্দেশিকা

প্রশাসনিক কাজের গতি ও পরিষেবার মান বজায় রাখতে এবার থেকে শনি, রবিবার এবং সরকারি ছুটির দিনেও অফিসে হাজিরা দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের তরফে সম্প্রতি এই মর্মে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত উচ্চপদস্থ আধিকারিকদের জরুরি প্রশাসনিক কাজে সহায়তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি শাখাকে রোস্টার মেনে ন্যূনতম সংখ্যক কর্মী নিয়োগ করতে হবে, যাতে ছুটির দিনেও জরুরি পরিষেবা ব্যাহত না হয়। পর্যায়ক্রমে রাজ্যের জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও অফিসগুলিতেও এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে অর্থ দফতর জানিয়েছে, আগামী ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস এবং ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিনে পূর্ণদিবস ছুটি থাকবে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে এই ছুটি ঘোষিত হলেও, নবান্নের নতুন নির্দেশে ছুটির দিনেও অফিস চালু রাখার সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আলোচনার সূত্রপাত হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা রক্ষা ও সরকারি কাজের গতিশীলতা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *