সুশান্তের স্মৃতি ও সেই ভয়াবহ অতীত নিয়ে মুখ খুললেন রিয়া!
June 29, 2026
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দীর্ঘ মানসিক সংগ্রাম এবং নিজের অভিজ্ঞতার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি জানিয়েছেন, সেই সময়ের বিপর্যয় এখনো তাঁর মনে গভীর প্রভাব ফেলে আছে এবং সেই ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি।
এক সাক্ষাৎকারে রিয়া জানান, এ ধরনের মানসিক ট্রমার প্রভাব শুধু মনের ওপরই নয়, শরীরের ওপরও ভীষণভাবে পড়ে। এই আঘাত কাটিয়ে ওঠা অত্যন্ত চ্যালেঞ্জিং। থেরাপির মাধ্যমে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও, তাঁর ব্যক্তিগত ক্ষেত্রে সেই ক্ষত সারিয়ে তোলা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেক বেশি কঠিন ছিল।