রামমন্দিরে হাজার কোটির চুরি! তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

রামমন্দিরে ভক্তদের দানের টাকা আত্মসাতের অভিযোগে সরব হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। উত্তরপ্রদেশ পুলিশের এফআইআর দায়ের এবং আটজন গ্রেপ্তার হওয়ার পর, হাত শিবির এই ঘটনার তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করার দাবি জানিয়েছে। কংগ্রেসের আশঙ্কা, এই দুর্নীতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

কংগ্রেস নেতা রাজীব শুক্লা অভিযোগ করেছেন যে, সরকার এফআইআর দায়ের করে অনিয়মের কথা স্বীকার করে নিলেও এখন পর্যন্ত কেবল নিম্নস্তরের কর্মীদেরই গ্রেপ্তার করা হয়েছে। এই অর্থ তছরুপের নেপথ্যে থাকা মূল চক্রীরা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করে দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়েছে। এছাড়া ট্রাস্টের অর্থের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার কারণেই এই দুর্নীতি হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *