জলঢাকার বুকে অবিশ্বাস্য উদ্ধার, নাবালকের প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন ভলেন!

ময়নাগুড়িতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু, তিনজনকে বাঁচালেন স্থানীয় ব্যক্তি

ময়নাগুড়ির জলঢাকা নদীতে স্নান করতে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়া চার বন্ধুর মধ্যে তিনজনকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করেছেন ভলেন রায় (৫৫) নামে এক স্থানীয় মাছ শিকারি। বৃহস্পতিবার দুপুরে রামসাই বারোহাতি এলাকার চার কিশোর— ঋক দেবনাথ (১২), ঋজু দেবনাথ, জয়দীপ সাহা ও আকাশ সাহা— কাশিয়াবাড়ি সংলগ্ন নদীতে স্নান করতে নামলে তারা তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে কাছেই মাছ ধরতে থাকা ভলেন রায় একটি থার্মোকলের টুকরো নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং তিনজনকে জীবিত অবস্থায় ডাঙায় তুলে আনেন। তবে প্রবল স্রোতে ১২ বছর বয়সী ঋক দেবনাথ তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পর পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর বিকেল সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঋকের নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের ভাষ্যমতে, বন্ধুরা ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এদিকে, এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস এবং ঝাঁপিয়ে পড়ে তিন কিশোরের প্রাণ বাঁচানোয় ভলেন রায়ের সাহসিকতার প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *