বহুতলের প্ল্যান বাতিল! কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

বহুতল নির্মাণে অনিয়ম ও গাফিলতি বরদাস্ত করা হবে না: বিশেষ অডিট টিম গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে বহুতল নির্মাণে অনিয়ম ও গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিয়ম না মানলে বিল্ডিংয়ের প্ল্যান বাতিলের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। নির্মাণকাজে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সরকার বিশেষ ‘অডিট টিম’ গঠন করেছে, যারা বাণিজ্যিক ও সাধারণ বহুতলের নকশা এবং নির্মাণ গুণমান নিয়মিত খতিয়ে দেখবে। পাশাপাশি, নিয়মিত ফায়ার অডিট বাধ্যতামূলক করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে যেকোনো নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আর্কিটেক্ট ও ডিজাইনারদের কঠোর শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে তারাতলার ঘটনায় দায়ীদের ‘ব্ল্যাকলিস্ট’ করা হয়েছে। গার্ডেনরিচ কিংবা তারাতলার মতো ঘটনায় পরিলক্ষিত নজরদারির অভাব ও নিয়ম লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে ভবিষ্যতে সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *