ছুটির দিনেও অফিস! কর্মীদের জন্য নতুন কোন বার্তা?

ছুটির দিনেও রাজ্যে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, নির্দেশিকা জারি নবান্নের

রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে এবার শনি, রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও কর্মীদের অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কেবল উচ্চপদস্থ আধিকারিকরাই নন, তাঁদের সহায়তার জন্য ওই দফতরের বিভিন্ন সেলের কর্মীদেরও এখন থেকে রোস্টার অনুযায়ী পালা করে ছুটির দিনে অফিসে আসতে হবে।

প্রশাসনিক দফতর সূত্রে জানানো হয়েছে, সরকারি দপ্তরের কাজ যাতে কোনোভাবেই থমকে না থাকে এবং জরুরি পরিষেবা সবসময় সচল থাকে, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তের ফলে সরকারি আধিকারিকদের পাশাপাশি সাধারণ কর্মীদেরও সপ্তাহের ছুটির দিনগুলোতে ডিউটি পালন করতে হবে, যার ফলে প্রশাসনিক কাজের পরিধি ও ব্যস্ততা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *