বর্জ্য থেকে বিদ্যুৎ আর প্লাস্টিক থেকে জ্বালানি, দূষণ রুখতে চমকে দিচ্ছে বাংলা!

রাজ্যে পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) পরিদর্শন শেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কেন্দ্রীয় গবেষণাগারের কারিগরি সহায়তায় এবং রাজ্য সরকারের জমিতে নতুন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই প্রকল্পের রূপরেখা তৈরির জন্য ইতিমধ্যে নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সিএমইআরআই-কে চিঠি পাঠানো হয়েছে।

এই প্রকল্পের আওতায় ইমারতি বর্জ্য থেকে ইট, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার ও শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি তৈরির মতো আধুনিক প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রয়োগ করা হবে। এতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্যের পুনর্ব্যবহার থেকে রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ইমারতি বর্জ্য থেকে তৈরি ইট বাউন্ডারি বা ফেন্সিংয়ের কাজে ব্যবহার করা সম্ভব হবে, যা নির্মাণ খরচ অনেকাংশে কমিয়ে আনবে। প্লাস্টিক, ধাতু ও জৈব বর্জ্য আলাদা করে প্রক্রিয়াকরণের মাধ্যমে রাজ্যকে পরিবেশবান্ধব গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *