১০০ দিনের বদলে মিলবে ১২৫ দিনের কাজ, জেনে নিন ‘জি রাম জি’ প্রকল্পের খুঁটিনাটি!

কলকাতায় চালু হতে চলেছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’

আগামীকাল, ১ জুলাই বুধবার থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান’ (ভিবি জি রাম জি)। মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরোনো মনরেগা প্রকল্পের ১০০ দিনের কাজের পরিবর্তে এই নতুন প্রকল্পে গ্রামীণ কর্মীরা বছরে ১২৫ দিন কাজের সুযোগ পাবেন। রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ড হোল্ডার এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রকল্পের অর্থায়ন সম্পর্কে জানানো হয়েছে, মোট খরচের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র এবং ৪০ শতাংশ ব্যয় করবে রাজ্য সরকার। প্রথম অর্থবর্ষে মোট ১৪,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ৬০ শতাংশ ব্যয় হবে কর্মীদের পারিশ্রমিক বাবদ। এদিকে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রকল্পের সুবিধা পেতে নথিপত্র ও পরিচয় যাচাই বাধ্যতামূলক। বিশেষ নিবিড় সংশোধনে (SIR) নাম বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রকল্পটির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পঞ্চায়েত দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *