হোমস্টে-তে তরুণীর রহস্যমৃত্যু! প্রেমিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের

কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার নন্দী হিলস সংলগ্ন একটি হোমস্টে থেকে বেঙ্গালুরুর এক তরুণী ফিজিওথেরাপিস্টের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তরুণীর প্রেমিক কেরলের বাসিন্দা মহম্মদ সাঁজিত আলিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তরুণীর মায়ের অভিযোগ, সাঁজিত দীর্ঘ দিন ধরে তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এবং এই সম্পর্কের নেপথ্যে ‘লাভ জিহাদ’ ও প্রতারণার যোগ রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবনের ফলে এই অঘটন ঘটে থাকতে পারে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তরুণী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে অতীতে মাদক সংক্রান্ত মামলা ছিল এবং তরুণী একসময় পুনর্বাসন কেন্দ্রেও ছিলেন। ঘটনাস্থল থেকে ফরেনসিক পরীক্ষার জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা হয়েছে। বর্তমানে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে এবং চিকিৎসাধীন সাঁজিতের জ্ঞান ফিরলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *