সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক, মোদীর বার্তার নেপথ্যে কী?

সেচেলস সফর শেষ করেই ফের সক্রিয় হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। যদিও এই বৈঠকের আলোচ্য বিষয়বস্তু সরকারিভাবে প্রকাশ করা হয়নি, তবে দেশের নীতিগত সংস্কার এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে রাজনৈতিক মহল মনে করছে।

গত দুই মাসের কম সময়ের মধ্যে শীর্ষ সারির আমলাদের নিয়ে প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় বড় বৈঠক। সরকার পরিচালনার নতুন কৌশল নির্ধারণ এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতেই তিনি সচিবদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *