অবশেষে প্রতীক্ষার অবসান! সুপ্রিম কোর্টে ডিএ মামলার দিনক্ষণ চূড়ান্ত, বকেয়া মিলবে কি এবার?

আগামী ২৩ জুলাই ২০২৬ সালে সুপ্রিম কোর্টে রাজ্যের বহু চর্চিত মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ না পাওয়া এবং গ্রান্ট-ইন-এইড কর্মীদের আর্থিক বঞ্চনার সুরাহা চেয়ে যে আইনি লড়াই চলছে, এই শুনানির মাধ্যমে তার চূড়ান্ত সমাধান পাওয়ার আশা করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

এবারের শুনানিতে রাজ্যের নতুন সরকারের অবস্থান ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি কর্মীদের বকেয়া মেটানোর বিষয়ে নতুন সরকার কী পদক্ষেপ গ্রহণ করে এবং আদালতে কী তথ্য উপস্থাপন করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের সরকারি কর্মচারী মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *