ছাত্র বিক্ষোভে পুলিশি নির্যাতন, সুপ্রিম কোর্টের শুনানিতে খারিজের ধাক্কা!

দিল্লিতে নিট (NEET) ও এনটিএ (NTA) সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। গত ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি শুনানির আর্জি বুধবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত আবেদনকারীদের আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সাফ জানিয়েছে, ভিডিও ফুটেজ বা অডিও-ভিজ্যুয়াল তথ্য দেখিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করা চলবে না।

উল্লেখ্য, নিট কেলেঙ্কারি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২০ জুলাই হাজার হাজার শিক্ষার্থী ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টাকালে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শতাধিক আন্দোলনকারী আহত হন। এর আগে দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের এই চড়াও হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্টও একই ধরনের আবেদন খারিজ করেছিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে বিষয়টি এখন দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *