নিট বিতর্কের মাঝেই বাজিমাত! সর্বভারতীয় র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় হরিয়ানার পাংশুল

দেশজুড়ে নিট (NEET UG) পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে চলা বিতর্ক ও প্রতিবাদের আবহে অনন্য নজির গড়লেন হরিয়ানার পাংশুল বনশাল। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যখন চারদিকে বিক্ষোভ ও শোরগোল চলছে, তখন সেই পরিস্থিতির দিকে নজর না দিয়ে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। ৭১৫ নম্বর পেয়ে ৯৯.৯৯৯৯ পার্সেন্টাইল অর্জন করেছেন এই কৃতী শিক্ষার্থী। গত ৩ মে পরীক্ষা বাতিল হওয়ার পর ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং গত বৃহস্পতিবার তার ফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষার ফলাফল ঘোষণার পর গত রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন পাংশুল। মন্ত্রীর সোশ্যাল মিডিয়া বার্তাতেও পাংশুলের নিষ্ঠা ও একরোখা পরিশ্রমের বিশেষ প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, এ বছর নিট পরীক্ষায় ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১১ লক্ষ ২১ হাজার জন সফল হয়েছেন, যেখানে ছেলেদের তুলনায় মেয়েরা সাফল্যের হারে এগিয়ে রয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মাঝেও আন্দোলনে সময় নষ্ট না করে সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় নিবদ্ধ রাখাই পাংশুলের এই সাফল্যের মূল চাবিকাঠি বলে উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *