স্ত্রী ও দুই মেয়ের মুখ টেপ দিয়ে আটকে নৃশংস খুন, এলাকায় শোকের ছায়া!

কর্নাটকের মাইসুরুর হুনসুর শহরের নিউ মারুতি লেআউট এলাকা থেকে একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উদ্ধার হওয়া এই মৃতদের মধ্যে রয়েছেন ৪৯ বছর বয়সী হরিশ, তাঁর স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং দুই কন্যাসন্তান নেক্সা (১৩) ও রক্ষা (৬)। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহকর্তা।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে ‘আমার শেষ ইচ্ছে’ বা ‘মাই লাস্ট উইশেস’ শিরোনামে কয়েকটি ইচ্ছার কথা লেখা ছিল। ওই নোটে হরিশ তাঁর আত্মহত্যার কথাও উল্লেখ করেছিলেন। পারিবারিক কলহ না কি আর্থিক সংকট—ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে হুনসুর টাউন থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *