হাই কোর্টে বড় ধাক্কা সুমিত রায়ের, খারিজ জরুরি শুনানির আর্জি!

কলকাতা হাই কোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারির আশঙ্কা থেকে আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেও, আপাতত তাঁর জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলায় কোনো হস্তক্ষেপ করা হবে না এবং নির্দিষ্ট সময়ে বিষয়টি সংশ্লিষ্ট নিয়মিত বেঞ্চেই শুনানি হবে।

অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে জমি দুর্নীতি ও প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পরেই সুমিত রায়ের নাম উঠে আসে। বর্তমানে সুমিত পলাতক অবস্থায় রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে পুলিশ। এমনকি তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি না মেলায় সুমিত রায়ের সংকট আরও গভীর হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *