বারুইপুরে রণক্ষেত্র পরিস্থিতি, মমতাকে গৃহবন্দি করল প্রশাসন!

বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রবিবার সকাল থেকে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় একটি পুকুর থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা এক সন্দেহভাজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, মমতাকে আটকাতে তাঁর বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করেছে এবং বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, রাজ্যে নারী নিরাপত্তায় চরম ব্যর্থতার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *