খামেনেইর শোরগোলে তিন ভাই, মোজতবার অনুপস্থিতিতেই কি বড় কোনো বিপর্যয়!

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনেইর মৃত্যুর ১২৬ দিন পর তেহরানে তাঁর অন্ত্যেষ্টি অনুষ্ঠিত হয়েছে। এই শোকানুষ্ঠানে প্রয়াত নেতার তিন সন্তান উপস্থিত থাকলেও, তাঁর উত্তরসূরি হিসেবে পরিচিত মোজতবা খামেনেই উপস্থিত ছিলেন না। মোজতবার এই রহস্যজনক অনুপস্থিতি ঘিরে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও বেঁচে থাকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

শোকের এই আয়োজনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এদিকে, এই জমায়েতকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এক গুলিতে ইরানি নেতৃত্বকে খতম করার বিতর্কিত মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় ইরানি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষ মারা গেলেও আদর্শ অবিনশ্বর, যা ট্রাম্পের মতো ইতিহাসহীন ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *