অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় চমক, এবার মহিলারা পাবেনই ৩০০০ টাকা!

রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটির বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্ববর্তী প্রকল্পের তালিকা থেকে বহু ভুয়ো নাম বাতিল করে কেবলমাত্র যোগ্য ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে সরকারি চাকুরিজীবী বা আয়কর প্রদানকারী ব্যক্তিরা এই আর্থিক সহায়তার আওতাভুক্ত হবেন না।

এই প্রকল্পের আওতায় ভারতীয় নাগরিকদের পাশাপাশি সিএএ-তে আবেদনকারী বাংলাদেশী শরণার্থীরাও সুবিধা পাবেন। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের এই অর্থ প্রদান করা হবে। এছাড়া, যেসব ব্যক্তির নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁরাও আপাতত প্রতি মাসে ৩০০০ টাকা করে এই সহায়তা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *