জনগণনায় শিক্ষকদের অংশগ্রহণ বাধ্যতামূলক, না মানলেই জেল-জরিমানা!

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার ২০২৭ সালের জনগণনার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই বিশাল কর্মযজ্ঞে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণ বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরনিগমের তরফ থেকে জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্লার্কসহ সমস্ত স্তরের কর্মীদের জনগণনার কাজে যুক্ত থাকতে হবে।

সেন্সাস অ্যাক্ট, ১৯৪৮ অনুযায়ী, এই দায়িত্ব পালনে কোনো শিক্ষক অনীহা দেখালে তা বরদাস্ত করা হবে না। আইন অমান্য করলে ১,০০০ টাকা জরিমানা অথবা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এদিকে, পঠনপাঠনের স্বার্থে কাউকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হলেও কলকাতা পুরনিগম তা মানতে নারাজ। জেলা স্কুল পরিদর্শককে দ্রুত সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশাসনিক কাজে যুক্ত রাখার ফলে পঠনপাঠনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *