ঝড়-বৃষ্টির রাতে দেবদূত পুলিশ, রক্তাক্ত বৃদ্ধকে বাঁচিয়ে নেটপাড়ায় জয়জয়কার!

বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আগাপুর তালুকদার মোড় থেকে কালিপদ মণ্ডল নামে আশি বছর বয়সী এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে স্থানীয় ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

হাসপাতালে চিকিৎসার পর জানা যায়, ওই বৃদ্ধের বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শৈলেশনগর দোহারিয়া এলাকায়। গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পুলিশ সদস্যরা সরকারি গাড়িতে করে কালিপদ বাবুকে তাঁর পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেন। পুলিশের এই উদ্যোগে বৃদ্ধের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *