পুলিশ কি দাঁড়িয়ে গুলি খাবে? বারুইপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক দয়া নায়েক!
July 10, 2026
পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে মুখ খুলেছেন মুম্বই পুলিশের প্রাক্তন এসিপি ও পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দয়া নায়েক। তিনি সাফ জানিয়েছেন, ডিউটিরত অবস্থায় পুলিশের ওপর সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার পূর্ণ অধিকার বাহিনীর রয়েছে।
কর্মজীবনে প্রায় ৮০টি এনকাউন্টারের নেতৃত্ব দেওয়া এই প্রাক্তন পুলিশ কর্মকর্তা বলেন, অপরাধীরা পুলিশের দিকে বন্দুক তাক করলে আত্মরক্ষার খাতিরে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। প্রাণহানি এড়াতে এবং সশস্ত্র হামলাকারীর হাত থেকে বাঁচতে পুলিশের বলপ্রয়োগ করার আইনগত অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।