নকল পরিচয়পত্র নিয়ে কলেজে ভয়ংকর কাণ্ড, অধ্যক্ষকে হেনস্তা বহিরাগত ছাত্রীর!

বরানগরের জলহাটি মহাবিদ্যালয়ে নকল পরিচয়পত্র নিয়ে প্রবেশের অভিযোগে এক বহিরাগত ছাত্রীকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে ঘটা এই ঘটনায় ওই ছাত্রী কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের চরম হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ সূত্রে জানা গেছে, গলায় কলেজের নকল পরিচয়পত্র ঝুলিয়ে ওই ছাত্রী ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে অভিযুক্ত ছাত্রী শ্রেয়া আচার্যের দাবি, কলেজেরই কিছু পড়ুয়া বহিরাগতদের দৌরাত্ম্যের খবর পেয়ে তাঁকে ডেকেছিলেন। তাঁর পাল্টা অভিযোগ, এই বিষয়ের প্রতিবাদ করতে গিয়েই তাঁকে ফাঁসিয়ে বহিরাগত তকমা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *