বাংলার পর্যটন মানচিত্র বদলে দেবে আইআইটি খড়গপুর!

রাজ্যের পর্যটন মানচিত্রকে নতুনভাবে সাজাতে ও বিকল্প পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে আইআইটি খড়গপুরের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য পর্যটন দফতর। কলকাতার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (টিটিএফ) ২০২৬-এর মঞ্চে এই ঘোষণা করেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো রাজ্যের অফবিট পর্যটন কেন্দ্রগুলোকে চিহ্নিত করে সেখানে পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পরিকাঠামো গড়ে তোলা, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আইআইটি খড়গপুরের অধ্যাপক ডঃ পার্থ ঘোষ, ডঃ জয় সেন এবং ডঃ শ্রেয়স বণিকের সাথে পর্যটনমন্ত্রীর সমন্বয়ে রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চার পর্যটন নিয়ে একটি ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় পর্যটন কেন্দ্রের ব্র্যান্ডিং, পর্যটকবান্ধব পরিষেবা নিশ্চিতকরণ এবং সামগ্রিক উন্নয়নের কৌশল নির্ধারণ করা হবে। শুক্রবার থেকে শুরু হওয়া টিটিএফ ২০২৬-এর এই আসরে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরাখণ্ড ও গোয়ার পর্যটনমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *