আয়ুষ্মান ভারতের বাইরে থাকা ব্যক্তিদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, বড় ঘোষণা শুভেন্দুর!
রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ নামে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রেজিনগরের এক জনসভায় তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতাভুক্ত নন এমন ব্যক্তিদের জন্য এই বিমা চালু করা হচ্ছে। মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো বিকল্প ও পরিপূরক ব্যবস্থা হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।
এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই কার্ডের সুবিধা কেবল পশ্চিমবঙ্গেই নয়, বরং ভারতের যেকোনো প্রান্তের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালেও কার্যকর থাকবে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তিকরণের পাশাপাশি জুলাই মাস থেকে এই নতুন প্রকল্পের কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে, যার মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে উন্নত চিকিৎসা সুরক্ষা দেওয়া।