ডিম হামলার আতঙ্ক! আদালতে বড় সুরক্ষা চাইলেন অভিষেক!

ডিজে মামলা: কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি অভিষেক, প্রত্যাহার করলেন মামলা

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে করা আবেদন শুক্রবার প্রত্যাহার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে শুনানি চলাকালীন তদন্তে সহযোগিতা না করলে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার এবং মামলা খারিজ করে জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়। আদালতের এই কঠোর অবস্থানের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ আগামী ১৫ জুলাই বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে সম্মত হয়েছেন।

শুনানি চলাকালীন বিচারপতি তৃণমূল নেতার আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন এবং রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মূল মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে আদালতে হাজিরা দেওয়ার সময় নিরাপত্তার বিষয়ে বিশেষ আবেদন জানিয়েছেন তিনি। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আদালতে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হতে পারে। এই প্রেক্ষিতে আদালত পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *