আসল তৃণমূল কারা? কমিশনে প্রমাণ জমা ऋতব্রত শিবিরের!

২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয়ী হলেও দলের অন্দরে তীব্র বিভাজন সৃষ্টি হয়েছে। শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে ৬৩ জন বিধায়ককে নিয়ে আলাদা শিবির গড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ‘আসল’ তৃণমূল কারা, তা নির্ধারণের জন্য উভয় পক্ষকেই প্রমাণ পেশের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই কালীঘাট শিবিরের হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন মহুয়ারা।

নির্ধারিত দিনে প্রমাণ জমা দিতে ব্যর্থ হওয়ার পর চারদিন বাড়তি সময় নিয়ে শুক্রবার ঋতব্রত শিবির নিজেদের স্বপক্ষে নথিপত্র জমা দিয়েছে। বিধায়ক সংখ্যার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা দাবি করলেও, দলের সংগঠন ও তহবিলের ওপর নিয়ন্ত্রণ প্রমাণ করাও তাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কাদের প্রকৃত তৃণমূল হিসেবে স্বীকৃতি দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *