হাওড়ার রূপ বদলে দিতে এক হলো রেল ও পুরসভা, দারুণ সুখবর!
হাওড়া শহরের সার্বিক উন্নয়নে এবার যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল ও হাওড়া পুরসভা। সম্প্রতি দুই কর্তৃপক্ষের এক বিশেষ বৈঠকে শহরের গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া স্টেশন চত্বর ও ফেরিঘাটের আধুনিকীকরণ, শহরের নিকাশি ব্যবস্থা সংস্কার এবং রেলের জমিতে থাকা লিলুয়ার রানিঝিলের সংস্কারকাজ। এছাড়া গড়ফা ও বেলুড় আন্ডারপাসে দীর্ঘদিনের জল জমার সমস্যা মেটাতেও দুই সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।
শহরের রাস্তাঘাট সম্প্রসারণ ও গুরুত্বপূর্ণ সেতুর সংস্কারেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ফরশোর রোড চওড়া করার জন্য রেল ও পুরসভা যৌথভাবে জমির হিসেব নিকেশের কাজ করবে এবং লিজের মেয়াদ শেষ হওয়া জায়গাগুলোর ভবিষ্যৎ ব্যবহারের রূপরেখা তৈরি করা হয়েছে। পাশাপাশি বঙ্কিম সেতু, চাঁদমারি ও বামনগাছি ব্রিজের সংস্কারেও রেলকে প্রয়োজনীয় সহায়তা দেবে হাওড়া পুরসভা।