মাদকমুক্ত রাজ্য গড়তে যুদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর!
July 11, 2026
বারুইপুরের সাম্প্রতিক নৃশংস ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বেআইনি মদের ঠেক, গাঁজা ও চরসের কারবার নির্মূল করতে আগামী দুই সপ্তাহ টানা এই বিশেষ অভিযান পরিচালিত হবে। রাজ্যের ডিজিপিকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযানে প্রয়োজনে ব্যাটেলিয়নের জওয়ানদের কাজে লাগানোর কথা বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, গ্রামীণ ও শহরতলির প্রতিটি কোণ থেকে মাদকের এই মারণ জাল উপড়ে ফেলাই সরকারের প্রধান লক্ষ্য। বারুইপুরের অপরাধমূলক ঘটনার মূল কারণ হিসেবে বেআইনি নেশার কারবারকে চিহ্নিত করেছেন তিনি। প্রশাসনের পাশাপাশি রাজ্যবাসীকেও সতর্ক থাকার বার্তা দিয়ে কোনো এলাকায় মাদকের ঠেক চললে অবিলম্বে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।