বিজেপি সমর্থক মহিলাকে বর্বর নির্যাতন, চুল ও জিভ কাটার চেষ্টা!

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে জমি বিবাদ ও রাজনৈতিক শত্রুতার জেরে এক বিজেপি সমর্থক গৃহবধূকে প্রকাশ্যে মারধর ও বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই নারীর মাথার চুল কেটে দেয় এবং ব্লেড দিয়ে জিভ কেটে ফেলার চেষ্টা করে। প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে আক্রান্তের পরিবার। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সূত্রপাত গত বছরের সেপ্টেম্বর মাসে জমি নিয়ে বিরোধের জেরে। শুক্রবার দুষ্কৃতীরা ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে টেনে-হিঁচড়ে প্রকাশ্যে রাস্তায় বের করে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। ঘটনার পরই নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং টালিগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *