সেবাশ্রয়ের আড়ালে বন্দুক ঠেকিয়ে চিকিৎসা! বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ শিবিরে ভুল চিকিৎসায় এক রোগীর পা হারানোর অভিযোগ তুলে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই শিবিরে অনভিজ্ঞ পড়ুয়াদের বন্দুকের মুখে ভয় দেখিয়ে চিকিৎসায় বাধ্য করা হতো। ঋতব্রতের অভিযোগ, ‘সেবাশ্রয়’ ও ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’-এর আড়ালে কেরল থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত বিস্তৃত এক বিশাল প্রতারণার জাল তৈরি করা হয়েছে। সমাজসেবার মোড়কে এই কর্মকাণ্ডে বিদেশি ওষুধ পাচার এবং বেআইনি সম্পদ অর্জনের অভিযোগ তুলেছেন তিনি।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, এই শিবিরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গুদাম থেকে কোটি টাকার মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ উদ্ধার হয়েছে, যা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা হয়েছিল কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। বালি থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বিস্তৃত এই দুর্নীতির যোগসূত্রে টিকিট বিক্রির টাকা সাদা করার অভিযোগও তিনি তুলেছেন। শাসকদলের সততা নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। একইসঙ্গে এই নথি নিয়ে বিধানসভা ও দিল্লিতে বড় পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ঋতব্রত।