বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার লম্পট শিক্ষক!

লেকটাউনে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগে অনিমেষ নাগ নামে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পড়ানোর নাম করে ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত। সেখানে কৌশলে তাকে মাদক মেশানো পানীয় পান করালে ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়েন। এরপর অভিযুক্ত ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত শিক্ষককে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *