খাদান ২–এ ফিরছে দেব-কোয়েল জুটি, দর্শক হবে কি মুগ্ধ?
২০২৪ সালের ব্লকবাস্টার ছবি ‘খাদান’-এর বিপুল সাফল্যের পর এবার এর সিক্যুয়েল ‘খাদান ২’ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবিটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন সুজিত রিনো দত্ত। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ জোরকদমে চলছে। চিত্রনাট্যের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে আগের পর্বের নায়িকা ইধিকা পাল এই সিক্যুয়েলে থাকছেন কি না। পাশাপাশি টলিউডে জোর গুঞ্জন চলছে যে, ২০২৭ সালে পর্দায় ফিরতে পারে জনপ্রিয় দেব-কোয়েল জুটি।
প্রবল ব্যস্ততা থাকলেও দেব চলতি বছরেই এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। ছবিটি ২০২৭ সালের ইদ, দুর্গাপূজা অথবা বড়দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগের ছবি বড়দিনে মুক্তি পেয়ে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ায় সিক্যুয়েলটির ক্ষেত্রেও বড়দিনের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এখন দর্শকরা শুধু ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।