গ্রেফতারের পর ধুন্ধুমার, তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিমের বৃষ্টি ও ‘চোর’ স্লোগান!

আর্থিক প্রতারণা, তোলাবাজি, হুমকি এবং রাজনৈতিক হিংসার অভিযোগে জলহাটির তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ধৃত তীর্থঙ্কর খড়দহের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে এবং সাম্প্রতিক নির্বাচনে পরাজিত প্রার্থী। রবিবার রাতে গ্রেফতারির খবর ছড়িয়ে পড়লে খড়দহ থানা চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে ভিড় করে বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ তীর্থঙ্করকে প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সোমবার সকালে কড়া পাহারায় তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময়ও বিক্ষোভের পুনরাবৃত্তি ঘটে এবং ফের অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ শেষপর্যন্ত তাঁকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *