বন্ধুর বাড়িতেই তরুণীকে পাশবিক নিগ্রহ, গ্রেপ্তার ৩!
ঠাকুরপুকুরে তরুণীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে পূর্বপরিচিত এক বন্ধুর বাড়িতে গিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হলেন ২২ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, গত ১২ জুলাই রাতে বন্ধু টিঙ্কুর বাড়িতে গেলে রাত আড়াইটে নাগাদ অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে। সেই সময় টিঙ্কুর অপর দুই বন্ধু কৌশিক ও বাবাই তরুণীর শ্লীলতাহানি করে এবং বাধা দিলে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেয়। এই ঘটনায় নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ঠাকুরপুকুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মূল অভিযুক্ত টিঙ্কু-সহ তিন যুবককেই গ্রেফতার করেছে। তরুণীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালেই টিঙ্কুর বাড়িতে ওই দুই বন্ধু উপস্থিত হয়েছিল। বর্তমানে নির্যাতিতার বয়ান রেকর্ড করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ওই দুই অভিযুক্তের ভূমিকা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।