নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় গ্রেপ্তার, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ!

নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্লীলতাহানি, দাঙ্গা বাঁধানোর চেষ্টা ও মারধরের মতো একাধিক গুরুতর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে, ২০২৫ সালে বিজেপি কর্মীদের ওপর হামলা, মারধর এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর বুধবারই তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতকে ১০ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকে নৈহাটি পুরসভায় তৈরি হওয়া অচলাবস্থার জেরে মে মাসে বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করতে হয়েছিল অশোক চট্টোপাধ্যায়কে। এর কয়েক দিন আগেই তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *