রথযাত্রা কি ভুল দিনে? ইসকনের বিরুদ্ধে ক্ষুব্ধ পুরী মন্দির!

বিশুদ্ধ পঞ্জিকা ও শাস্ত্রীয় রীতি মেনে রথযাত্রার দিনক্ষণ নির্ধারণ নিয়ে পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) এবং ইসকনের (ISKCON) মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের বাইরে সারা বছর ধরে বিভিন্ন সময়ে ইসকনের রথযাত্রা আয়োজনকে ‘শাস্ত্রবিরোধী’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে মন্দির প্রশাসন। ১২ জুলাই ইসকনের প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এই বিরোধ আরও প্রকট হয়েছে, যেখানে ইসকন দাবি করেছে যে শাস্ত্র অনুযায়ী বছরের যেকোনো দিনই রথযাত্রা পালন করা সম্ভব।

পুরী মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, ইসকন তাদের কর্মকাণ্ডের স্বপক্ষে রাজকীয় অনুমোদন বা রাজা গজপতি মহারাজা দিব্যসিংহ দেবের সমর্থনের যে দাবি করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মন্দির প্রশাসনের ভাষ্যমতে, গত বছর ২০ মার্চ ভুবনেশ্বরে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে পণ্ডিতদের সামনে ইসকনের শাস্ত্রীয় যুক্তি আগেই বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে ইসকনের জাতীয় মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস জানিয়েছেন, মন্দির প্রশাসনের সাম্প্রতিক বিবৃতি না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। দুই সংস্থার এই মতপার্থক্য জগন্নাথ ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *