২০২৬ রথযাত্রা: প্রিয়জনকে পাঠান সেরা শুভেচ্ছা বার্তা!
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হিন্দুদের পবিত্র রথযাত্রা উৎসব ২০২৬ সালে ১৬ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত এই উৎসবে পুরী, মাহেশ এবং ইস্কনের মন্দিরগুলিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রথযাত্রায় অংশ নিলে মানুষ জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন।
পঞ্জিকা অনুযায়ী, দ্বিতীয়া তিথি ১৫ জুলাই বেলা ১:৪৬ মিনিট থেকে শুরু হয়ে ১৬ জুলাই সকাল ১১:৪৪ মিনিট পর্যন্ত থাকবে এবং জগন্নাথদেবের রথযাত্রার শুভ সময় বেলা ১১:৪৬ মিনিটের মধ্যে নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ জুলাই, শুক্রবার উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবের এই বিশেষ দিনে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় একে অপরকে বিভিন্ন বার্তা পাঠানোর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।