৭ বছর আগের নৃশংস খুন, প্রেমিকের ফাঁসির আদেশে তোলপাড়!
July 15, 2026
বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বামীর কাছে ফাঁস করার জেরে দুই যুবককে চপার দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত প্রেমিক অজয় মণ্ডলকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। হুগলির ব্যান্ডেলের আশ্রমমাঠ এলাকায় সাত বছর আগে ঘটে যাওয়া এই নৃশংস হত্যা মামলায় বুধবার বিচারক এই রায় প্রদান করেন। ঘটনার সময় চপারের আঘাতে এক যুবকের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।
বিচারক অজয় মণ্ডলকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি, অন্য যুবককে খুনের চেষ্টার অপরাধে তাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ সাত বছর পর এই রায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি হলো।