রাস্তার মাঝেই কুপিয়ে খুন স্কুলছাত্রী! প্রেমের প্রস্তাব ফেরানোর চরম মাশুল?

হাওড়ার আন্দুলের খটির বাজার চাঁদনিবাগান এলাকায় বুধবার সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সমীর দাস প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে ওই কিশোরীকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই সে গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলে মারধর করেন এবং রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, বীরভূমের বাসিন্দা সমীর দাসের সঙ্গে পরিচিত ওই কিশোরী তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকার সুবাদে তাকে উত্ত্যক্ত করত। কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে এবং অভিযুক্তকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে সেই ক্ষোভ থেকেই এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সে। ঘটনার পর থেকে অভিযুক্ত পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। এই খুনের প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *