বুদ্ধদেবের নিরাপত্তা ফেরাল সরকার, নেপথ্যে শুভেন্দু!

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে। সিপিএমের আবেদনের প্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকার ওই বাড়ির জন্য তিন জন নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। এর আগে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা তিন থেকে কমিয়ে দুই করা হয়েছিল, যার ফলে রাতে কোনো প্রহরা থাকত না।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য বর্তমানে ওই বাড়িতে একা থাকেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবির ভিত্তিতে বুধবার থেকে প্রোটোকল মেনে ফের আগের মতো তিন শিফটে নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিরাপত্তারক্ষীরা সার্বিকভাবে বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *