বঙ্গোপসাগরে ৫০০ রোহিঙ্গার সলিল সমাধি! বড় বিপদে বাংলাদেশ

বঙ্গোপসাগরে রোহিঙ্গা শরণার্থী বোঝাই দুটি বড় নৌকা ডুবে গিয়ে ৫০০ জনেরও বেশি মানুষের সলিল সমাধির আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এবং রাষ্ট্রসঙ্ঘের রিফিউজি এজেন্সির (UNHCR) প্রাথমিক তথ্যানুযায়ী, জুন মাসের শেষে রাখাইন প্রদেশ থেকে প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে প্রথম নৌকাটি নিখোঁজ হয়। এছাড়া ৮ জুলাই মায়ানমারের আয়েয়ারওয়াডি উপকূলের কাছে প্রায় ২৮০ জন যাত্রী নিয়ে দ্বিতীয় নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বর্ষাকালে উত্তাল বঙ্গোপসাগরে এই বিপদসংকুল যাত্রা মূলত উন্নত জীবনের প্রত্যাশায় এবং মায়ানমারে নিপীড়নের হাত থেকে বাঁচতে রোহিঙ্গারা বেছে নিয়েছেন। সংস্থা দুটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, আনুষ্ঠানিকভাবে মৃতদেহ উদ্ধার বা সংখ্যা নিশ্চিত না হলেও বিপুল এই প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমানে মায়ানমারের পরিস্থিতির কারণে এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে রোহিঙ্গারা প্রতিনিয়ত সমুদ্রপথে এমন ঝুঁকির মুখে পড়ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *