রথের দিনেই দুর্যোগের ঘনঘটা, দক্ষিণবঙ্গে আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস!

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে ঘনীভূত নিম্নচাপটি শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপে’ পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, যার জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে।

শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ২০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি উপকূলীয় জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, ১৮ থেকে ২০ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল এই বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা এবং নদীগুলোর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *