অবশেষে সুখবর, দেশি মোবাইল তৈরিতে ৬২,৫০০ কোটির মেগা চমক মোদীর!

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে ৬২ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা ‘মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম’ চালু করেছে কেন্দ্রীয় সরকার। ২০৩০ সাল পর্যন্ত কার্যকর এই প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ উৎপাদনকে গতিশীল করতে দেশীয় কোম্পানিগুলোকে উৎপাদিত স্মার্টফোনের ওপর দেড় থেকে সাড়ে ৫ শতাংশ পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা (ইনসেনটিভ) দেওয়া হবে। এছাড়া, প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নের (আরঅ্যান্ডডি) ক্ষেত্রে অতিরিক্ত ৩ শতাংশ ভাতা প্রদানের ঘোষণাও দিয়েছে সরকার।

২০২৬ সালে বর্তমান পিএলআই (PLI) স্কিমের মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার এই নতুন উদ্যোগ গ্রহণ করল। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর নতুন করে ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে বিশ্বস্তরে নিয়ে যাওয়া এবং দেশের যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *