বিচারকের এজলাসে বৃদ্ধার অদ্ভুত কাণ্ড, সত্যিই কি কাজ করল কালো জাদু?

মামলা নিজের পক্ষে পাওয়ার আশায় আদালতের এজলাসে বিচারকের চেয়ারে ‘কালো জাদু’ বা তুকতাক করার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে কর্ণাটকের চিক্কাবল্লাপুরা পুলিশ। অভিযুক্ত ওই বৃদ্ধার নাম মঞ্জুলা। তাঁর পরিবারের একটি দেওয়ানি মামলা ওই আদালতে বিচারাধীন রয়েছে। গত ৯ জুলাই সকালে আদালত চত্বরে ঢুকে তিনি বিচারকের আসনসহ এজলাসের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে সাদা সর্ষে ছড়িয়ে দেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিপক্ষকে হারাতে এই ধরনের টোটকার আশ্রয় নেওয়া হয়।

আদালতের কর্মীরা এজলাসে সর্ষে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে অবগত করেন। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে বৃদ্ধার এই কর্মকাণ্ড ধরা পড়ে। ফুটেজে তাঁকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারকের আসনে সর্ষে ছিটিয়ে কার্যসিদ্ধির চেষ্টা করতে দেখা যায়। এই ঘটনায় আদালত কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ‘কর্ণাটক প্রিভেনশন অ্যান্ড এরাডিকেশন অফ ইনহিউম্যান ইভিল প্র্যাকটিসেস অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট, ২০১৭’-এর অধীনে মামলা রুজু করে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *