বয়স তো কেবল সংখ্যা! ৯৫ ও ৯০ বছরে অবশেষে গাঁটছড়া বাঁধলেন এই অনন্য যুগল!

কেনিয়ার ৯৫ বছর বয়সী ইব্রাহিম এমবোগো এবং ৯০ বছর বয়সী তাবিথা ওয়ানগুই দীর্ঘ ৬৪ বছরের সম্পর্কের পর শেষ পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ১৯৬০ সালে কেনিয়ার মুকুরউইনি এলাকায় তাদের প্রেমের সূচনা হয়। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা অটুট রাখার পর, পরিবার ও পরিজনদের উপস্থিতিতে তারা আইনিভাবে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকৃতি গ্রহণ করেছেন।

বিয়ের এই দীর্ঘ বিলম্বের কারণ হিসেবে কনে তাবিথা জানিয়েছেন, পুরুষদের মন দ্রুত পরিবর্তন হয় বলে তিনি সন্দিহান ছিলেন। সঙ্গী ইব্রাহিম সারাজীবন তাঁর পাশে অটল থাকবেন কি না এবং তাঁর প্রতি কতটা সৎ, তা দীর্ঘ সময় ধরে যাচাই করার জন্যই তিনি এত বছর অপেক্ষা করেছেন। অবশেষে ইব্রাহিম সেই ‘বিশ্বাসের পরীক্ষায়’ উত্তীর্ণ হওয়ার পরই পরিণয়ের সিদ্ধান্ত নেন তারা। এই বৃদ্ধ দম্পতির বিয়ের ছবি ও তাদের সম্পর্কের কাহিনী বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *